ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে নানা আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয়েছে। সোমবার (২৬ শে আগষ্ট) শহরের শ্রীধাম শ্রী অঙ্গন হতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহরের ভাংগা রাস্তার মোড়ে গিয়ে সূচনা স্থানে ফিরে আসে।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক নিতাই রায় এর সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব রবিদাস, যুগ্ন সম্পাদক বরুণ রবিদাস , মহিলা সম্পাদিকা চন্দ্রা দেবনাথ, মহানগর কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাধীন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক নরেশ সরকার। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্...
দিনাজপুর প্রতিনিধি : ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক প...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মসংস্থ...

মন্তব্য (০)