• গণমাধ্যম

রাণীনগরে ওসি মতবিনিময়

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) মো: মাসুদ মেহেদী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের এমন ক্রান্তিকালকে জয় করে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে সবাইকে এক সঙ্গে কাজ করার প্রতি আহব্বান জানান ওসি মাসুদ মেহেদী।এসময় ওসি বলেন উপজেলার সকল স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং প্রতিটি মানুষের নিরাপত্তা প্রদানে বিগ্নয় ঘটে এমন যে কোন ধরণের অপ্রীতিকর কর্মকান্ড সংঘটিত হওয়ার আগেই তা বন্ধ করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজার রাখার নিমিত্তে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতা করতে সাংবাদিকরা অনন্য ভ’মিকা রাখতে পারেন।

সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। নতুন করে একটি সুখি ও হানাহানি মুক্ত উপজেলা গড়ে তুলতে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক সঙ্গে বসবাস করতে হলে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই। পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই বর্তমান ভীতিকর অবস্থা থেকে মুক্ত করে পুলিশ বাহিনীকে আগের মতো মাঠে নামাতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কোন বিকল্প নেই বলে মনে করেন ওসি। এসময় বক্তব্য রাখেন উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ চৌধুরী সেলিম, অধ্যক্ষ হারুনুর রশিদ, এসএম সাইফুল ইসলাম, ওহেদুল ইসলাম মিলন, আব্দুর রউফ রিপন প্রমুখ। এছাড়াও উপজেলার তিনটি প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

image

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

  • company_logo