• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নান্দাইল-আঠারবাড়ি সড়কের কবিরপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের মা রেজিয়া খাতুন পুত্রের লাশ ওই জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে ফের লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। নিহতের নাম আল আমিন (৩০) তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত জমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। দিন শেষে রাতেও বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের লোকজন। পরে শনিবার সকালে খবর পান ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি-নান্দাইল সড়কের কবিরপুর নামক স্থানে একজনের লাশ পড়ে রয়েছে। সেখানে গিয়ে মা রেজিয়া খাতুন সনাক্ত করেন এটাই তাঁর ছেলে আল আমিনের মরদেহ।

এ অবস্থায় সেখান থেকেই লাশ উদ্ধার করে পুলিশকে না জানিয়েই বাড়িতে নিয়ে যায়।এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রায়ের বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল হক বলেন, ছিনতাইকারীরা ইজিবাইক চুরির লক্ষ্যে চালককে শ্বাসরোধ করে হত্যার পর ইজিবাইকটি নিয়ে যেতে পারে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo