• সমগ্র বাংলা

ফরিদপুরে গৃহবধূ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দরি হরিহর নগর গ্রামে হামিদা বেগম নামে গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার ( ১৯শে আগষ্ট)  দুপুরে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজনসহ কয়েকশত এলাকাবাসী অংশ নেন।

আধা ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, গত ১৩ আগষ্ট হামিদার মৃত্যুর পর ১৫ আগষ্ট নিহতের পিতা মোঃ ইসরাফিল মোল্লা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করলেও অদ্যবদি কেউ গ্রেফতার না হওয়ায় আসামিরা উল্টো বাদী ও নিহতের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা। পরে তারা  থানা পুলিশের  শরণাপন্ন হলে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

উল্লেখ্য, জমি থেকে ছাগলে ধান খাওয়া কে কেন্দ্র করে গত ১২ আগষ্ট প্রতিবেশী তৈয়েব মোল্লা, ইউনুস মোল্লা  ও  শাহাদাত মোল্লার নেতৃত্বে ১৫-১৬ জন ওই নারীকে বেধড়ক পিটিয়ে আহত করলে ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের পিতা বাদী হয়ে বোয়ালমারী থানা একটি হত্তা মামলা দায়ের করেন।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo