ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ'লীগের সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রবিবার (১৮আগস্ট) সকাল ১০টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে হরিপুর ইউনিয়নের সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেন।
এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে। এসময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে হরিপুর ইউনিয়ন পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন।
নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভয়াবহ দুর্ভোগে রয়েছে ইউনিয়নবাসী। তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে মকবুল চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)