ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: কোটা আন্দোলনের নিহত ফরিদপুরের পাঁচ জনসহ আহত ২৫ জনের পাশে দাঁড়িয়েছে দুপুরের সন্ধানী ডোনার ক্লাব। শনিবার ( ১৭ ই আগষ্ট) রাতে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেকের হাতে পাঁচ হাজার টাকা অনুদান তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান শামীম।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী আলী ঈসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, কোটা আন্দোলনের সমন্বয়ক আবরাব নাদিম ইতু ও মোহাম্মদ আরাফাত, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কোটা আন্দোলনে নিহতরা হলেন হাফেজ মোহাম্মদ টুটুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ শামসু মোল্লা এবং জান শরীফ মিঠু।
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

মন্তব্য (০)