• সমগ্র বাংলা

বগুড়া দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় দিনমজুর নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় দেয়াল চাপায় আক্কাছ আলী (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ার প্রামাণিক (৫৫) নামে আরেকজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আমষট্ট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামের মৃত জহির উদ্দিন কবিরাজের ছেলে। নিহতের ভাতিজা আসলাম হোসেন বলেন, চাচা একই গ্রামের আনোয়ার হোসেন নামে একজনের মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন।

সে সময় মাটির দেয়াল ভেঙে পড়লে আক্কাছ আলী ও আনোয়ার হোসেন চাপা পড়েন। পরে চাচাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

image

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড, ১৩ ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদ...

  • company_logo