• সমগ্র বাংলা

গণহত্যার বিচার দাবিতে পাবনায় বিএনপির বিক্ষোভ, অবস্থান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীর অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
কেন্দ্রয়ী কর্মসূচির অংশ হিসাবে পাবনা জেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মিরা শহরের লাহিড়ীপাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে ফিরে অবস্থান কর্মসূচী পালন করেন নেতাকর্মীরা। সেখানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয় তারা।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা প্রমুখ বক্তব্য দেন। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo