• লিড নিউজ
  • সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিএনপি'র অবস্থান কর্মসূচী

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগল মহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য একেএম হারুন-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি। 

উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অপরদিকে চরনিখলা রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের  সামনে বিএনপি’র সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীনের নেতৃত্বে অনুরূপ কর্মসূচী পালন করা হয়। 

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo