ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর অংশ হিসেবে আজ বুধবার দুপুরে শিল্পাচার্য জয়নুল উদ্যানের চত্বর সংলগ্ন রাস্তার ডিভাইডার ও অন্যান্য অঞ্চলে বৃক্ষরোপণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
এ সময় তিনি জানান, সবুজ নগরায়ন নিশ্চিতকরণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নগরব্যাপী বৃক্ষ রোপনের উদ্যোগে নেওয়া হয়েছে। এ কার্যক্রমে সিটির ৩৩ টি ওয়ার্ডে প্রায় ৮ হাজার বৃক্ষ রোপনের পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের। এ সময় মসিকের নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

মন্তব্য (০)