• সমগ্র বাংলা

ফরিদপুরে বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা লুটপাট জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার মহিষাপুর গ্রামের১নং ওয়ার্ডে বিএনপির চার নেতা কর্মীর বাড়ি ঘরে হামলা – ভাঙচুর, লুটপাট ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই সকল পরিবারের সদস্যরা। মঙ্গলবার বিকালে নিজেদের ক্ষতিগ্রস্ত  বাড়ির সামনে মানববন্ধন করে ঘটনার সাথে জড়িত জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক ও মধুখালী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলিমুজ্জামান ও মধুখালি উপজেলা কৃষক দলের সভাপতি মেহেদী হাসান মুন্নু সহ হামলাকারীদের বিচার দাবি করা হয়।

ক্ষতিগ্রস্ত মধুখালী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় আদালতের শরণাপন্ন হয়ে চারটি অভিযোগ দায়ের করলে সোমবার আদালত তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।  ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের সদস্যরা জানান, রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার  সুযোগে উপরোক্ত ব্যক্তিরাএকই দলভুক্ত হওয়ার সত্বেও পূর্ব শত্রুতার জের ধরে দুই শতাধিক মানুষ নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটাসহ হামলা চালায়।

এ সময় তারা দুই একর জমির ফসল ধ্বংস করে দখলে নেন এবং পাঁচটি ঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ মালামাল লুটপাট করে। এ ঘটনার পর এনামুল খন্দকার, আব্দুল মান্নান খন্দকার, মোহাম্মদ ওবায়দুর খন্দকার ও মো. সেলিম শেখ বাদী হয়ে আদালতে পৃথক-চারটি মামলা দায়ের করেন।এ ব্যাপারে ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিকজানান , আমার উপরে আনিত অভিযোগ সত্যনয় । তবে  দীর্ঘ দিন ধরে ওবায়দুরদের সাথে জমি জমা নিয়ে মামলা মোকাদ্দোমা হয়েছিল । উক্ত ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo