• সমগ্র বাংলা

নবাবগঞ্জে আদিবাসীর বিয়ের অনুষ্ঠানে গর্ত থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার 

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী পরিবারের বিয়ের অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী গভীর গর্ত থেকে আজ মঙ্গলবার দুইজনের লাশ উদ্ধার করেছে স্হানীয় থানা পুলিশ।  চোলাই মদ খেয়ে বেসামাল অবস্হায় পানি ভর্তি গর্তে পড়ে তারা মারা গেছে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা। 

মৃত দুই জনের মধ্যে একজন স্হানীয় মালভবানীপুর গ্রামের মৃত পেশকার আলীর ছেলে সিরাজুল ইসলাম বল্টু (৫৬) অন্যজন আদিবাসী দাওয়াত খেতে আসা নারী। তার নাম সারথী পাহান (৬০)। সে রংপুরের মিঠা পুকুরের চক গোপালপুর সরকারপাড়ার মৃত শুকু পাহানের স্ত্রী।

জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরির পাশের গ্রাম মালভবানীপুরে আদিবাসীপাড়ায় গত সোমবার রাতে ধুমধামে বিয়ের আসর বসেছিল। মৃত বিপ্লব হাঁসদার মেয়ের সাথে ঘর বাঁধতে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকা থেকে আসেছিল বরযাত্রীরা। অনুষ্ঠানে ছিল পাড়াপড়সিসহ আমন্ত্রিত আত্বীয়স্বজনরা। বিয়ের আসরে নাচগানের সাথে ঘরে তৈরি  চোলাই মদ দারুপানিতে আনন্দে মেতে ছিলেন তারা। সকালে বাড়ীর পাশে একটি পানি ভর্তি গর্তে দুজনের লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্হানীয়রা।

কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, নতুন তৈরি টয়লেটের জন্য বাড়ীর পাশে একটি গভীর কুয়া খননের পর কলাপাতা দিয়ে ঢেকে রেখেছিল বাড়ীর মালিক। রাতে অতিরিক্ত মদপানের আনন্দে বেসামাল অবস্হায় সেই গর্তে পড়ে  ওই দুইজন মারা গেছে।

নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, সুরতহাল রিপোর্টে লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন চোখে পড়েনি। তবে দুজনের শরিরে মাদকের আলামত ছিল। তারা কোন ক্রমে গভীর গর্তে পানিতে পড়ে মারা গেছে। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo