• রাজনীতি

হিন্দুরা সংখ্যালঘু না, তারাও আমাদের মতোই আরেকজন: শামা ওবায়েদ 

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি তাদের স্যালুট জানাই। এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। কেউ যেনো কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

ফরিদপুরের নগরকান্দায় এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

সোমবার (১২ আগস্ট) বিকেলে  নগরকান্দা গার্লস স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার।

এসময় শামা ওবায়েদ তার বক্তব্যে আরো বলেন, এদেশের হিন্দু ভাইদের আমি সংখ্যালঘু বলতে চাইনা। তারাও আমাদেরই মতো আরেকজন। আমার ভাই, আমার বোন, আমার চাচা, তাদেরকেও রক্ষা করতে হবে। কেউ যেনো হিন্দুদের বাসাবাড়ি, মন্দির, দোকানপাটে আক্রমণ করবেন না। তাহলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন পার্থক্য থাকবেনা। যারা মানুষের উপরে অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, তাদের কিন্তু সেনাবাহিনী ধরবে। কেউ রেহাই পাবেনা। তারা যদি দলের কেউ হয়, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।  এই বাংলাদেশে কোন বৈষম্যের ঠাঁই হবেনা। প্রত্যেকটা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যাকান্ড, দুর্নীতি, লুটপাটের বিচার করা হবে।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক সরাফত আলী শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। 

শান্তি সমাবেশ শেষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা শামা ওবায়েদকে ফুলেল শুভেচ্ছা জানান।

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo