• সমগ্র বাংলা

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনাসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ পাবনা শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এসে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের শহীদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, হিন্দুদের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট কেন করা হচ্ছে, তা বোধগম্য নয়। স্বাধীন বাংলাদেশে এইরকম অত্যাচার মেনে নেয়া যায় না। আজ আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে নিরাপত্তার জন্য। আমাদের সুষ্ঠভাবে বসবাসের নিরাপত্তা দিতে হবে। এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

তারা বলেন, আমরা এভাবে আর বলির পাঠা হতে চাই না। সারাদেশে যেভাবে সনাতনীদের ওপর হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে এর প্রতিকার চাই। অন্তবর্তী সরকারের কাছে এসব ঘটনায় জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবি জানান বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র, জেলা হিন্দু মহাজোটের আহবায়ক আশিষ কুমার বসাক, কার্যনির্বাহী সদস্য ডা. ঐশী ঘোষ, পাবনা পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর সরকার জিতু প্রমুখ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo