প্রতীকী ছবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের রক্তদহ বিলে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ও একজন কিশোর। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও দুইজন। রবিবার (১১ আগস্ট) দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের এমদাদুলের মেয়ে তামান্না (১২) ও নওগাঁ সদর উপজেলার ভোঁপাড়া চন্ডিপুর গ্রামের হেলালের ছেলে রিফাত (১৭)। আর আহত উত্তর রাজাপুর গ্রামের মিদুল (২৬) ও আদমদিঘী উপজেলার দমদমা গ্রামের দুলালী (৩৫)। আহত দুইজন রাণীনগর উপজেলা স্বাস্থ্য= কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের উত্তর রাজাপুর গ্রামের কাজিম মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বেড়াতে আসেন। রবিবার সকালে বিভিন্ন বয়সী ১৩জন মিলে ছোট দুটি নৌকা নিয়ে রক্তদহ বিলে ঘুরতে যান। দুপুরের দিকে বিলে তাদের দুটি= নৌকাই ডুবে যায় এবং নৌকায় থাকা সবাই বিলে পানিতে পড়ে যান। এ সময় বড়রা কয়েকজন সাঁতার কেটে উঠে চিৎকার শুরু করলে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে যান। এ সময় বিলের পানি থেকে শিশু তামান্না, কিশোর রিফাত, যুবক মিদুল ও নারী দুলালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামান্না ও রিফাতকে মৃত ঘোষণা করেন।
আর মিদুল ও দুলালীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌকায় থাকা অন্য ৯ জন সুস্থ আছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর বলেন নৌকাডুবির ঘটনায় ৪জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজন হাসপাতালে ভর্তি আছেন।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)