• সমগ্র বাংলা

ফরিদপুরে মহানগর যুবদলের সংবাদ সম্মেলন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ব্যক্তি বিশেষের এজেন্ডা বাস্তবায়নে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়াও ওই সংবাদে তার বক্তব্য না নিয়ে মনগড়া বক্তব্য লেখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।রোববার (১১ই আগস্ট)  দুপুওে  ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধর্নে  যুবদল নেতা বেনজীর আহমেদ তাবরীজ।  

লিখিত বক্তব্যে তিনি জানান, কোন ব্যক্তি বিশেষের এজেন্ডা বাস্তবায়নে অসাধু উপায় অবলম্বন করে মনের মাধুরি মিশিয়ে সম্পূর্ণ অসত্য তথ্য সম্বলিত সংবাদ প্রতিটি লাইনে মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  সংবাদে আমার যে বক্তব্য ছাপা হয়েছে তাও মনগড়া।

উল্লেখ্য , রোববার (১১ ই আগষ্ট ) দৈনিক মানবজমিন পত্রিকার প্রিন্ট ও অনলাইনে “ফরিদপুরে বিএনপির নাম ভাঙিয়ে মার্কেট দখলে ব্যস্ত তাবরিজ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই যুবদল নেতা জরুরীভাবে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই সংবাদের ব্যাখ্যা তুলে ধরে প্রতিবাদ জানান। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল সহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

উল্লেখ্য,  যুবদল নেতা বেনজীর আহমেদ তাবরীজের বিরুদ্ধে এ ধরণের নিউজের জন্য সুধীসমাজ ও বিএনপির নেতা কর্মীরা তীব্র নিন্দা জানান। তারা তাবরীজের সুনাম ক্ষুন্নের জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে বলে ও জানান।

 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo