প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সদরে ছিনতাইয়ের চেষ্টার সময় দুই ছিনতাইকারি গন পিটুনিতে নিহত হয়েছে। শনিবার দিনগত মধ্যরাতে রামসাগর এলাকায় ওই ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে কোতয়ালী থানা পুলিশ।
নিহত দুজন হলো দিনাজপুর পৌর শহরের ৪ নম্বর উপশহরের মৃত জুয়েলের ছেলে তারেক (১৭) এবং নিমনগর বালুবাড়ীর সাব্বিরের ছেলে শুভ মেরাজ (২০)।
জানা গেছে, শনিবার মধ্যরাতে ব্যাটারি চালিত একটি অটো বাইক ভাড়া গন্তব্যে যাবার নাম করে রামসাগরের হাজীর দিঘী এলাকায় অটো চালক আব্দুর রহিমকে পিটিয়ে ফেলে রেখে অটো ছিনতাই করে পালাচ্ছিল ছিনতাইকারি শুভ মেরাজ এবং তারেক। এসময় গণ ধোলাইয়ের শিকার হয় তারা। রাত ৩ টার দিকে মৃত অবস্হায় উভয়ে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে স্হানীয়রা।
গুরুত্বর অবস্হায় ইজি বাইক চালককে প্রথমে আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। আশংকা কেটে যাওয়ায় আজ দুপুরে তাকে ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় ধরা পড়া দুই যুবক গনপিটুনিতে নিহত হয়েছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

মন্তব্য (০)