• লিড নিউজ
  • সমগ্র বাংলা

স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রস্তুতি সভা 

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ আগামী ১৯শে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেল ৫টায় শহরের নবাববাড়ি সড়কে সংগঠনটির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দদের উদ্দেশ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ ও সদস্য সচিব আবু হাসান বলেন, সুদীর্ঘ বছর পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পতন হয়েছে স্বৈরাচারী হাসিনা সরকারের। কিন্তু অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে শুরু থেকেই হাজারো ত্যাগ তিতিক্ষাকে পাড়ি দিয়ে মাঠে ছিলো স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদ সরকারের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজ বগুড়ার অধিকাংশ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নিজেদের মাথায় বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মামলা তারপরেও কখনোই কাউকে এক বিন্দু দমাতে পারেনি অবৈধ হাসিনা সরকার। অবশেষে আজ বাংলাদেশের প্রতিটি স্থানে বইছে প্রশান্তির হাওয়া, দেশ মুক্তি পেয়েছে ফ্যাসিবাদ সরকারের হাত থেকে। মনে হচ্ছে এ যেন বাংলাদেশের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন তাই এবারের স্বাধীন বাংলাদেশ বগুড়ায় আগামী ১৯শে আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হবে বর্ণাঢ্য আয়োজনে। আর প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে তারা তৃণমূলের সকল নেতাকর্মীদের সুসংগঠিতভাবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে আহ্বান জানান।

প্রস্তুতি সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিপন, কনক মাসুদ, রাগীব ইয়াসার মানিক, আল-আমিন, আসিফ মাহমুদ, সাঈদ সুলতান সজীব, নিমুকুর রহমান মিলন, রওশন হাবিব রিওন, ফজলে রাব্বি সেতু, দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ,  সহ দপ্তর সম্পাদক সালমান সাদিক বাঁধন, সদস্য মাহাদী হাসান পাভেল, আবু সুফিয়ান সফিক, রিগ্যান, মোহাম্মদ জাহিদ,  রিপন, জাহিদ, শাওন,  জাহিদ হাসান,  শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামিনুর হাসান শাওন, সদস্য সচিব হোসেন আলী, বগুড়া সদর শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম শিপন, শ্রী সাগর কুমার রায় যুগ্ন আহবায়ক বগুড়া শহর, ওমর সিদ্দিক অ্যালিন,রুহুল যুগ্ম আহ্বায়ক, শহর দপ্তর সম্পাদক সজল,  সহ দপ্তর সম্পাদক রিমনসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo