• সমগ্র বাংলা

চাটমোহর থানার স্বাভাবিক কার্যক্রম শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় পাবনার চাটমোহর থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। চাটমোহর থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর সহযোগীতায় তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। একইসাথে চাটমোহর উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে ও শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ির স্বাভাবিক কার্যক্রমও শুরু হয়েছে। 

চাটমোহর থানায় ১০জন আনসার ব্যাটেলিয়ান নিয়োগ করা হয়েছে। এছাড়া এ থানায় ৫৫ জন পুলিশ সদস্য রয়েছেন। হান্ডিয়ালে ১৭ জন ও শরৎগঞ্জ পুলিশ ফাঁড়িতে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে চাটমোহর থানার প্রধান গেট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ আসছেন থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হলে পুলিশ সদস্যরা নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে যায়। ফলে এই সময়ে চাটমোহর থানার কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। শুক্রবার (৯ আগস্ট) সারাদেশের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়। 

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

image

হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কটুক্তি করায় দোষীকে গ্রেফতার ও...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে হযরত মুহাম্মদ (সা:...

  • company_logo