ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে গুলিতে আহত রাহুল ইসলাম (১৭) চিকিৎসাধীন অবস্হায় সন্ধ্যায় দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে দিনাজপুরে একমাত্র শহীদ।রুহুল ইসলাম (১৭) দিনাজপুরের জেলা সদরের ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
শিক্ষক মোনায়েম খান জানান, তার ছাত্র রাহুএ ইসলাম রানীগঞ্জের এহিয়া হোসেন হাই স্কুল এন্ড কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্র। গত ৪ আগষ্ট শহরের সদর হাসপাতাল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষের সময় আদালত এলাকায় পেটে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছিল রাহুল ইসলাম।
পুলিশের ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরেছিল রাহুল।দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে যোগাযোগ করা হলে জানানো হয়, গুরুত্বর অবস্হায় রাহুলক ৭ আগষ্ট আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়েছিল। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে মৃত্যু ঘটেছে তার।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)