ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ধর্মীয় সংখ্যালঘু ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর হুমকী-হামলা-অগ্নি সংযোগ, উপসনালয় ও ভাস্কর্য ভাংচুরের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ গড়ে তোলার আহবান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের তৎপড়তা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার শহরের চৌরাস্তায় দেড়ঘন্টাব্যপি এ প্রতিবাদ সভার আয়োজন করে ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী জনতা।
এতে বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, লেখক আজমত রানা, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটির জেলা শাখার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু, মাসুদ আহমেদ সূবর্ণ, এমএস আহমেদ রাজু, গোলাম সারোয়ার স¤্রাট, সাবেক ছাত্র নেতা মমিনুর রহমান বিশাল, সংবাদ কর্মী ইমদাদুল হক ভূট্টো, আবু বক্কর সিদ্দিক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহসাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)