• সমগ্র বাংলা

সাটুরিয়ায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপ‌জেলার সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপু‌রে সাটুরিয়া বাসস্ট্যান্ড গোল চত্ব‌রে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শা‌ন্তি সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

আফরোজা খানম রিতা তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছে । স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজ আমাদের করা যাবে না। বিগত সময়ে তাদের ভুল ভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর সহজ ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো। এবং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোর ভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনো ভাবেই ছাড় না দেয়ার হুশিয়ারি ব্যক্ত করেন। এ ছাড়া, সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের নি‌র্দেশ দেন তি‌নি।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আ: কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন আজাদ বিপ্লব, যুবদলের উপজেলা যুবদ‌লের আহবায়ক আমির হামজা, উপ‌জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: মহসিনসহ প্রমুখ। সমাবেশে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo