• রাজনীতি

পঞ্চগড়ে অগ্নিসংযোগ ভাংচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: ভাংচুর, অগ্নিসংযোগ, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ আগস্ট) বিকেলে  সংগঠনটির শহর শাখার আয়োজনে জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রথম প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়।সেখানে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, সারা দেশে আওয়ামী লীগের পেতাত্মারা মানুষের বাসা বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ করেছে। তারা ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ে হামলা করছে। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ হতে হবে। কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। তারা আমাদের ভাই। তাদের নিরাপত্তা দেয়ার দ্বায়িত্ব আমাদের।

সমাবেশে শহর শাখার সেক্রেটারী নাসির উদ্দীনের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসেন, শহর শাখার আমীর জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...

image

‎আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা...

নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...

image

একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ্টা করছে: রিজভী ‎

নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

image

আ.লীগের কৃপা পাওয়ার জন্য জামায়াত সব সময় চেষ্টা করে: রিজভী

নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...

image

‎আপার পথেই হাঁটছেন আপনারও, টিকতে পারবেন না: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

  • company_logo