• সমগ্র বাংলা

ভারতে যাওয়া হলো না ছাত্রলীগ নেতার, বেনাপোলে বিজিবি\'র হাতে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকা নবাবগঞ্জ বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটক করেছে বিজিবি।বুধবার দুপুর দুইটার সময় পাসপোর্টে ভারতে যাওয়ার সময় যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়ানের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করে।বিজিবি তার কাছে জিজ্ঞাসাবাদ করার সময় সে বলে, চিকিৎসার জন্য ভারত যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ছাত্রলীগের সভাপতি সজীব হালদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এইসব সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোন জনপ্রতিনিধি বা সাবেক কোন প্রতিনিধি অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তে প্রত্যেক বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo