• সমগ্র বাংলা

উলিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শহর পরিষ্কার কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সমন্বয়ে শহর পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৭ আগষ্ট) বিকেলে উপজেলার চার সমন্বয়কের উদ্যোগে বিজয় মঞ্চ থেকে পরিষ্কার-পরিছন্নতা অভিযান শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিজয় মঞ্চ থেকে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শহরের পোস্ট অফিস মোড়, গবার মোড়, গুনাইগাছের মোড়, থানা মোড়, কাচারী রোড, উপজেলা পরিষদ মোড় সহ বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নতা করেন শিক্ষার্থীরা। 

\"\"

বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করা পথচারীদের মধ্যে হাসান মিয়া (৪৭), জয় মিয়া (২৮), শাহালম (৩৪) ও রিফাত হোসেন (২৫) বলেন, পরিষ্কার কর্মসূচি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের একটি ভালো উদ্যোগ। অনেক ময়লা বিভিন্ন রাস্তার উপরে পড়ে আছে, যা শিক্ষার্থীরা পরিষ্কার করছেন। 

\"\"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু নোমান, মোরসালিন ও আইনুল ইসলাম বলেন, পরিষ্কার-পরিছন্নতা কর্মসূচি হিসাবে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে উপজেলার বিজয় মঞ্চ ও বিভিন্ন রাস্তার উপরে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে তা নির্দিষ্ট জায়গায় ফেলে দেয়া হয়।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo