ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাফিক পুলিশ না থাকায় তীব্র রোদকে উপেক্ষা করে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।
এর আগে তারা রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ধ্বংসাবসেস পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করেন।এসময় হেলমেট পরা ছাড়া মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার করতে মোটরসাইকেল চালকদের উৎসাহী করে তুলছেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মাওনা চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ময়লা বর্জ্য পরিষ্কারে কাজ করেছেন শিক্ষার্থীরা দল বেঁধে। কেউ কেউ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার করছেন। কেউ কেউ ময়লা বস্তায় ভরে সড়কের একপাশে রাখছেন।আবার কেউ বেলচা দিয়ে ময়লা বর্জ্য জমা করছেন। এ সময় রাস্তার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষ।
উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানান, সরকারি ভাবে ট্রাফিকের ব্যবস্থা যতদিন না করা হবে ততদিন পর্যন্ত তারা ট্রাফিকের দায়িত্ব পালন করবেন। এসময় তারা দেশের মানুষ সহযোগিতা কামনা করেন এবং ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান ছাত্র-ছাত্রীরা।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)