ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলা ও বেশকয়েকটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ফলে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দগ্ধ হয়ে আল মামুন (৩৫) ও শাহান (১৪) নামে দুইজন নিহত হয়। সোমবার রাতে ঠাকুরগাঁও রোড এলাকায় বালিয়াডাঙ্গী মোড়ে দোকানে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে।
এতে আরও বেশ কয়েকজন আহত ও অগ্নিদগ্ধ হন। তারা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়। তবে আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সোমবার রাতে বেশকয়েকজন দুর্বৃত্ত রোড এলাকায় দোকানপাটে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও মালিকরা দোকানের ভেতরে লুকিয়ে পরলে দুর্বৃত্তরা বাহির থেকে দোকানের ঝাপ আটকে দেয় এবং অগ্নিসংযোগ করে। এসময় একটি দোকানের ভেতরে গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে তা বিষ্ফরিত হয়ে ৬ জন গুরুতরভাবে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শাহান ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়াার পথে গতকাল মঙ্গলবার ভোরে পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুনের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত জানে না বলে জানায় তিনি।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...
মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...
রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...
রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

মন্তব্য (০)