• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিএনিপির শান্তি মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি শৃঙ্খলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে শহরে শান্তি মিছিল অনুষ্টিত হয়েছে। 

সরকারি অফিস আদালত সহ বিভিন্ন স্থাপনা দোকানপাঠ প্রতিদিন স্বাভাবিক নিয়মে চলবে। রাজনৈতিক দলের নেতা কর্মীরা সকলের নিরাপত্তা নিশ্চিত করবে। কেউ কোন রকম বিশৃঙ্খলা করলে দলের সকল নেতা কর্মী ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাসী নয়। সকল সম্প্রদায় ও শ্রেণী পেশার মানুষকে নিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে বদ্ধ পরিকর। বিশেষ করে সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল নেতা কর্মীদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।  বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, তাদের ঋণ তখনই শোধ হবে যখন আমরা ন্যায় ভিত্তিক রাজনীতির মাধ্যবে তাদের দাবির সঠিক বাস্তবায়ন হবে।

দীর্ঘ ১৭ বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। ছাত্রসমাজ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই জালিম সরকারের জেল জুলুম গুম খুনের মাধ্যমে অনেক নেতা কর্মীকে কোণঠাসা করা হয়েছে। বাংলার মাটিতে এই স্বৈরাশাসকের কোন স্থান হবে না।

মঙ্গলবার নেতা কর্মীরা শহরের শান্তি মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা বিজয়-৭১ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শাহ নুরুল কবীর শাহীন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান লিটন, এডভোকেট শাহ জাহান করীর সাজু, মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক উপজেলার যুবদলের সভাপতি সভাপতি আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভুইয়া মনি, স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo