• লিড নিউজ
  • গণমাধ্যম

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো বাংলাদেশ ব্যাংক

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ কথা জানিয়েছেন। এ সময় ডেপুটি গভর্নর নুরুন্নাহার, খুরশিদ আলম, ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালকসহ অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ব্যাংক রিপোর্টারদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, আপনারা আজ থেকে প্রবেশ করতে পারবেন। তবে এমন কোন প্রতিবেদন যেন না করা হয় যেটার সত্যতা নেই। যার কারণে পুরো আর্থিক খাতে সংকট দেখা দেয়। আমরা অনিয়মের সঙ্গে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। 

গত এপ্রিল মাস থেকে পেশাগত দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারছেন না বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে সাংবাদিকদের ব্যাংকের ভেতরে প্রবেশের অস্থায়ী পাস ইস্যু বন্ধ রাখা হয়। অর্থনীতিবিষয়ক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্ত সাংবাদিকরা এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশাজীবী সংগঠন বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। অবশেষে আজ মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo