• লিড নিউজ
  • সমগ্র বাংলা

পাল্টাপাল্টি কর্মসূচিতে চট্টগ্রামে অন্তত ১০০ জন চমেকে ভর্তি, গুলিবিদ্ধ ২৫ জন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামিলী এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৭০-৮০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনা সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগ একই সময়ে কর্মসূচি পালনের চেষ্টা করায় সেখানে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেখানে সংঘর্ষের শুরু হয়।

আজ সকাল ১১টায় নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় আন্দোলনকারী ও আওয়ামী লীগ। উভয়পক্ষই নিউমার্কেটে অবস্থান নেওয়ার চেষ্টা করলে রাইফেলস ক্লাব এলাকায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সর্বশেষ বিকেল ৫টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হন। ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৫ জন গুলিবিদ্ধ বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক তসলীম উদ্দিন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo