• সমগ্র বাংলা

মাগুরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় আন্দোলনকারীদের  সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে।


নিহতরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী ও  বালিদিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মো. সুমন শেখ।

স্থানীয়রা জানান,সকালে মহম্মদপুর সদরে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে সংঘর্ষ হলে সুমন নিহত হন।  তবে নিহত সুমন ছাত্র কিনা জানা যায়নি।  এ সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মাগুরা শহরের ভায়না মোড়ে মাইক্রোবাসে অগ্নিসংযোগ করতে দেখা যায়। তাছাড়া জামান অ্যান্ড দত্ত ফিলিং স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে।  
এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি দোকান ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং ইজিবাইকে করে বের করে দেন।  
সকাল থেকে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা পারন্দায়ালী নবগঙ্গা নদী ব্রিজ এলাকায় সংঘর্ষ চলছিল।  

পারন্দুয়ালী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।  এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী নিহত হন।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম জানান, রাব্বি ও সুমন নামে দুজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo