• সমগ্র বাংলা

সৈয়দপুরে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে শহরের প্রায় কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

এতে নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। এসময়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে শহরে জড়ো হতে থাকেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এতে তারা শহীদদের স্বরণে মোমবাতি প্রজ্বলন করেন।

 আরও দেখা যায়, শিক্ষার্থীরা বিক্ষোভে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে গ্রেফকৃতদের নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ হত্যার সঙ্গে জড়িত সবার পদত্যাগের দাবি জানান।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বিক্ষোভে কোন ধরনের অপ্রতীকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ শেষ করেছেন।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo