ছবিঃ সংগৃহীত
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবলীগের ইউনিয়ন পর্য্যায়ের নেতা খন্দকার মনসুর আলী নিহত হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহত খন্দকার মনসুর আলী (৪৫) নবাবগঞ্জের কালিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি যুবলীগের পুটিমা ইউনিয়ন কমিটির একজন সহ সভাপতি ছিলেন বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক সোহেল রানা জানান, দুপুর ২ টার দিকে বাজেতপুর বাজার এলাকায় বিপরিতমুখি একটি পিকআপ এবং বালুবহনকারি ট্রাকের দুর্ঘটনার মাঝে পড়েন মোটর সাইকেল চালক যুবলীগ নেতা খন্দকার মনসুর আলী। ত্রিমূখি দুর্ঘটনায় ঘটনাস্হলে প্রাণ হারিয়েছে সে। পিকআপ চালকসহ আহত হয়েছে আরো দুজন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)