ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আন্দোলনকারীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককেও যোগ দিতে দেখা গেছে। এসময় মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে ফেনী শহর।
শনিবার (৩ আগস্ট) দুপুর ২টা টার দিকে শহরের জহিরা মসজিদের সামনে থেকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখান থেকে শহরের শহীদ উল্যা কায়সার সড়ক প্রদক্ষিণ করে খেজুর চত্ত্বরে এসে পুনরায় জহিরিয়া মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশ থেকে বক্তারাা বলেন, 'একটা যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে নির্বিচারে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হয়েছে।
প্রতিনিয়ত গণগ্রেপ্তার করা হচ্ছে। শিশু-কিশোরদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। আমরা এসব হত্যার বিচার চাই। সেই সঙ্গে আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।' সেসময় শহরের গুরুত্বপূর্ণ সড়কে কয়েক শতাধিক পুলিশ সদস্য অবস্থান করে।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)