ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশ বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (০২ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালযয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যকালে তিনি বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভাল চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে।
তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। এ সময় পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ও পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহান...
নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈ...
নিউজ ডেস্ক : শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা...
নিউজ ডেস্ক : নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও নিয়...

মন্তব্য (০)