• সমগ্র বাংলা

চিলমারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাঁধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ সাধারন শিক্ষার্থীদের উপর হামলা, মামলা ও গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষার্থী ও সকল স্তরের জনগনের পক্ষে কিছুসংখ্যক আন্দোলনকারী গণমিছিলে অংশ নেন। ওই মিছিলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ধাওয়া দিলে তাৎক্ষনিক সেটি ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে মিছিলটি উপজেলার কলেজ মোড় থেকে এলএসডি মোড়ে অবস্থান নিয়ে বক্তব্য দেয়ার সময় হঠাৎ ছাত্রলীগের কিছু নেতাকর্মী চড়াও হয়ে ধাওয়া করে। এতে ওই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে, মিছিল শেষে এলএসডি মোড়ে অবস্থা নিয়ে বক্তব্য দেয়ার সময় হঠাৎ কয়েকজন দলীয় ছেলে এসে কাঠ দিয়ে আন্দোলনকারীদের উপর হামলা করে ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায় আহত হওয়ার তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।

ওসি প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, মিছিলে বক্তব্য দেওয়ার সময় সরকার বিরোধী কথা বলায় হঠাৎ করেই সরকার দলীয় কিছু ছেলে ধাওয়া দেয়। তবে আমরা উপস্থিত থাকায় অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo