• সমগ্র বাংলা

কোটা আন্দোলন: জামালপুরে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ, এইচএসসি পরীক্ষায় না ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, গুম, খুন ও হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পুলিশি পাহারায় বৃষ্টি উপক্ষো করে সমাবেশ করেন তাঁরা।

শুক্রবার (০২ আগস্ট) বিকেলে দিকে পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনে বিচার বহির্ভূত যে সকল শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, এ হত্যাকান্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। এছাড়া কেন্দ্রীয় যে নয় দফা দাবি রয়েছে সেই দাবিও বাস্তবায়ন চান তারা। সেই সাথে চলমান এইচএসসি পরীক্ষা অংশ না নেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা তাদেরকে নজরদারীতে রাখলেও দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

উল্লেখ, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এ পর্যন্ত জামালপুরে ১১টি মামলা দায়ের করা হয়েছে। ওইসব মামলায় পুলিশ ও আওয়ামী লীগের নেতারা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এসব মামলায় ২৯৫ জনের নাম এবং ২ হাজার ১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ৪১০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত চার শিক্ষার্থীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo