• সমগ্র বাংলা

সাতকানিয়ায় মাটির দেয়াল ধরে মা ছেলের মৃত্যু 

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় অতি ভারি বর্ষণে কারণে বাড়ির মাটির দেয়াল ধসে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলার ছদাহা ইউনিয়নের পশ্চিম আফঝল নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোহিনুর আক্তার (৩৬) ও ছেলে মো.ওয়াফি (৫) একই ঘটনায় মো.জারিফ (১২) নামে আরেক ছেলে আহত হয় । ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়'রা জানান, অতি ভারি বর্ষণে কারনে মাটির বাড়ির দেয়াল ধসে বৃহস্পতিবার বিকেলে ওই তিনজন আহত হলে ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পরে তিনজনকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। তার ছেলে ওয়াফিকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়ার পথে সে মারা যায়। 

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন,‘দেয়াল ধসে নিহতের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo