ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি: প্রানী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি বলেছেন, কোটা আন্দোলনের নামে যদি রাস্তাঘাট বন্ধ করা হয়, জানমালে ক্ষতি করা হয়, তবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার ( ২ই আগষ্ট) দুপুরে মন্ত্রী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দান কালে একথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দলের সাথে থেকে কোন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে তাদের ছাড় দেয়া হবে না। মন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে সরকার পতনের চেষ্টা করা হয়েছিল। আর সেখানে বিশৃঙ্খলা কারীদের অর্থের যোগান দিয়েছেন বিদেশে থেকে তারেক রহমান।
তারেক রহমান বিদেশে বসেই সরকার পতনের নানা ষড়যন্ত্র করছে। উপজেলা অডিটরিয়ামে বোয়ালমারী উপজলার আওয়ামী লীগের সভাপতি মোশাসররফ হোসেন মুসা সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক পিকুল মৃধা, পৌর মেয়র সেলিম রেজা, যুগ্ম সম্পদক মোশাররফ চৌধুরী সহ উপজেলা আওযামীলীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী বোয়ালমারী উপজেলা পরিষদের পুকুরে নানা ধরনের মাছের পোনা অবমুক্ত করেন।
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...
নিউজ ডেস্ক : বিরোধী দল জামায়াতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসক...
নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিক...

মন্তব্য (০)