• সমগ্র বাংলা

উলিপুরে ৫শ মিটার রাস্তা জুড়ে রক্তের দাগ, এলাকাবাসী আতঙ্কিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৫০০ মিটার রাস্তা জুড়ে রহস্যময় রক্তের দাগ দেখে এলাকাবাসী আতঙ্কিত। ঘটনাটি উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মালতি বাড়ী গ্রামে। গতকাল ৩১ জুলাই সকালে স্থানীয় মানুষ জন প্রায় ৫শ মিটার রাস্তা জুড়ে রক্তের দাগ দেখে পুলিশে খবর দিলে ওই ইউনিয়নের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই গোলক চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন আইনি ব্যবস্থা গ্রহন করেনি বলে স্থানীয়রা জানান।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই এলাকার নুরুল ইসলাম মাষ্টারের পুকুর পাড় থেকে ওই এলাকার মৃত জমির উদ্দিন ভুটুর পুকুরের  ঘাট পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। এ ব্যাপারে স্থানীয় ফুলজার হোসেনের সাথে কথা হলে তিনি জানান, এতদুর পথ জুড়ে রক্তের দাগ রহস্যময়। পুলিশ ঘটনাস্থলে আসলে ও রহস্য উদঘাটনে পুকুরে কাউকে নামে দেয়নি। এ ঘটনায় এসআই গোলক চন্দের সাথে কথা হলে তিনি জানান, যেহেতু ওই এলাকার কেউ নিখোঁজ নাই, তাই বিষয়টি আমলে নেয়া হয়নি। ওলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্করের সাথে কথা হলে তিনি জানান, ঘটনাটি শোনার পর ওই এলাকার দায়িত্বরত এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু আপনারা সাংবাদিকরা বলছেন তাই ওই রক্তের দাগের এলাকা পরিদর্শন করব।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo