• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আড়াইহাজারে ছুরিকাঘাতে মো. আলমগীর (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর সোনাকান্দা গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আহসান উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে পরিবার পরিজন নিয়ে আলমগীর তার শয়ণ কক্ষে শুয়ে নিদ্রা যাপন করছিলেন। এ সময় ৫/৬ দুর্বৃত্তরা বোরকা পড়ে এসে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেই মশারী উল্টিয়ে আলমগীরের পেটে ছুরিকাঘাত করে। বাঁধা দিতে গেলে দুর্বৃত্তরা তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় স্ত্রী আছমা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে আহত আলমগীর ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। বৃহষ্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। স্ত্রী আছমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বুধবার রাতে সোনাকান্দা গ্রামে আলমগীর নামে যুবক ছুরিকাঘাতে নিহত হন। যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এখনও কাউকে আটক করা হয়নি, মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo