• সমগ্র বাংলা

ফরিদপুর জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল ‌অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: সারা বাংলাদেশে বিএনপি জামাত শিবির ‌ জঙ্গিগোষ্ঠীর সহিংসতা ‌ও নাশকতার প্রতিবাদে ‌ এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার ( ৩১ শে জুলাই)  বিকেলে  শহরের আলিপুরে  আওয়ামী লীগ অফিস হতে ‌ একটি শান্তি মিছিল শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ‌ ‌ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা, যুগ্ন সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী।

 এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন,  কোটা আন্দোলনের নামে জামাত-শিবির বিএনপি চক্র ‌ গত কয়েকদিন যাবত ‌ দেশে নারকীয়  তান্ডব করেছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে।  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করেছে। 

বক্তারা আরো  বলেন,  কোটা আন্দোলনকারীদের ‌ দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে ‌ এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। অন্যদিকে ‌ এখন ‌ বিএনপি জামাতের ছাত্র সংগঠনগুলো ‌ মাঠে রয়েছেন ‌ তারা সরকার পতনের ‌‌ রাজপথ অবস্থান করছেন এবং দেশকে ধ্বংস করার পায়তারা লিপ্ত রয়েছেন।  সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 

এদিকে আগস্ট মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ লা আগষ্ট)  সকাল ১১  টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ করা হবে বলে সভায় জানানো হয়। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo