ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। এর আগে মৎস্য সপ্তাহ উপলক্ষে একই স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও একটি বর্ণাঢ্য র্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। কালীগঞ্জ প্রশাসন ও মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ, ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, মৎস্যচাষী রুহুল আমিন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধানগণ, মৎস্য চাষী, ব্যবসায়ি, স্থানীয়ভাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

মন্তব্য (০)