• সমগ্র বাংলা

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভার সমাপ্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই)  সকাল ১০ টায় কুড়িগ্রাম জামান ইন হোটেল হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী (রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত) ওরিয়েন্টশন সভাটির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক উপ-পরিচালক জেবুন নেছা বেগম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহাদাত শাহরিয়ার। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাইতুর রহমান জামে মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, মন্ডল পাড়া জামে মসজিদের ইমাম এমদাদুল হক, চর ভেলাকোপা জামে মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম কালী মন্দিরের পুরোহিত বিমল চন্দ্র রায় ও কাঁঠালবাড়ী গয়ারী মন্দিরের পুরোহিত রাঙ্গা চক্রবর্তী সহ আরো অনেকে। আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর বাবুল চন্দ্র রায়। অনুষ্ঠানে ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১৮জন ইমাম ও ২ জন পুরোহিত অংশ গ্রহণ করেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অ...

১

‎পঞ্চগড় প্রতিনিধিঃ ‎পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্ব...

image

মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও মাদকের বিরুদ্ধে বিএনপি...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে রাষ্ট্রবিরোধী ষড়যন...

image

পঞ্চগড়ে ভারতে মুসলিম নিধন ও মসজিদে আঘাতের প্রতিবাদে বিক্...

৩

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে জাগপা কর্তৃক আয়োজিত ভারতে মুসলিম...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির মোবাইল সা...

৪

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ...

image

চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতার ...

৫

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের...

  • company_logo