• সমগ্র বাংলা

উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, উপজেলা কৃষি অফিসার মো. মোশারফ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার তারিফুর রহমান। 

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ১২ টি স্টলে কৃষি মেলা অনুষ্ঠিত হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo