• সমগ্র বাংলা

কালীগঞ্জে খাদ্য সহায়তা পেল ৫শ গরীব ও দুঃস্থ পরিবার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় ৫শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবন, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনে গুড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুবকর চৌধূরী, কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জুয়েনা আহমেদ প্রমুখ। 

এ সময় গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা, পৌর, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসাবে শুকনা খাবার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 

মন্তব্য (০)





image

গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উ...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরের বিশিষ্ট প্রবীণ কবি আব্দু...

image

ঈশ্বরগঞ্জে রাকিব হত্যা: বিচার চেয়ে দিশেহারা পরিবার, প্রতা...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: দেয়ালে এখনো লেগে আছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ।...

image

মাগুরায় পুলিশের তৎপরতায় নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যেই মাদ্র...

মাগুরা প্রতিনিধি: মাগুরার একটি মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হও...

image

আলুর ন্যায্যমূল্য না পেয়ে রংপুরে কাফনের কাপড় পরে আমরণ অনশ...

রংপুর ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের অতিরিক্ত ভাড়া প্রত...

image

কুরিয়ারে চা, ভেতরে ইয়াবা-রংপুরে মাদক সিন্ডিকেটের নতুন ক...

রংপুর ব্যুরো: রংপুরে কুরিয়া...

  • company_logo