ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে ১০ দিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হচ্ছে। রোববার (২৮ জুলাই) বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন তিনি।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির আরও অবনতি হলে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়।পাঁচ দিন পর ২৩ জুলাই মঙ্গলবার রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে।
পরদিন বুধবার রাতে সারাদেশে বাসাবাড়িতে ব্রন্ডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া গেলেও এখন পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।মোবাইলে ইন্টারনেট চালুর বিষয়ে আজ অপারেটরদের সঙ্গে বৈঠকে বসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। বৈঠকের পর তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আজ বিকেল তিনটা থেকে মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হবে।
মোবাইল ফোরজি ইন্টারনেট সেবা চালু হওয়ার পর মোবাইল ব্যবহারকারীরা ৫ জিবি ইন্টারনেট বোনাস পাবেন বলেও জানান তিনি। পলক বলেন, সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।কয়েকদিন ইন্টারনেট সেবা বিঘ্নিতের কারণ হিসেবে সন্ত্রাসীদের হামলায় ডাটা সেন্টার পুড়িয়ে দেওয়ায় কথা জানান প্রতিমন্ত্রী পলক।
নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় ...
নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...
নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নি...
নিউজ ডেস্কঃ ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষে...

মন্তব্য (০)