ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে উড়ে এসে কাপড় আটকে যাওয়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। এতে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী রুটে প্রায় ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৩৬ মিনিটের দিকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ সময় উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
নজরুল ইসলাম জানান, কাপড়টি লাইন থেকে সরানোর পর লাইনের মেকানিক্যাল বিষয়গুলো চেক করা হয়। পরে বিকাল ৫টা ১৫ মিনিটে মতিঝিল-উত্তরা ও উত্তরা-মতিঝিল; উভয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।
নিউজ ডেস্ক : রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধান...
নিউজ ডেস্ক : জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় তিন সদস্যের কমিটি গঠন ...
নিউজ ডেস্ক : ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের ডিলার পর্যা...
নিউজ ডেস্ক : গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ...

মন্তব্য (০)