• লিড নিউজ
  • জাতীয়

'আজ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ'

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টানা ৭ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার ঢাকা থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। তবে যাত্রী নিরাপত্তার কথা চিন্তা করে তা আবারও বাতিল করা হয়েছে। এ দিকে ট্রেন চলাচলের খবরে স্টেশনে আসা যাত্রীরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। 

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকার পাশে স্বল্প দূরত্ব এলাকায় ট্রেন চলাচলের কথা ছিল। এই এলাকাগুলো ছিল ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-জয়দেবপুর।’ 

তিনি আরও বলেন, ‘কিন্তু পরে যাত্রী নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। আজও কমলাপুর থেকে কোথাও ট্রেন চলাচল করবে না।’ এদিকে সকাল থেকেই নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও জয়দেবপুরগামী যাত্রীদের স্টেশনে ভিড় করতে দেখা গেছে। রেলওয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এসব যাত্রীরা। তারা বলেন, গতকাল খবরে জানলাম আজ (বৃহস্পতিবার) কমিউটার চলবে। এখানে এসে শুনি সিদ্ধান্ত বদল করা হয়েছে। আমাদের এভাবে না ভোগালেও হতো।’    

এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টা পর্যন্ত ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু ছিল। তবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সকালে মহাখালী রেললাইন অবরোধ করে আন্দোলনকারীরা। এরপর থেকেই সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেল থেকে জানানো হয়—পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।

মন্তব্য (০)





image

‎শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে: ব্যবসায়ী...

নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় ...

image

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বা...

নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...

image

‎সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর ন...

নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...

image

‎সৌরবিদ্যুৎ নিয়ে বড় পরিকল্পনা, ২০৩০ সালের মধ্যে মিলবে ৬৮৯...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নি...

image

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

নিউজ ডেস্কঃ ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষে...

  • company_logo