ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে তাণ্ডব চালিয়ে যারা দেশের সম্পদ নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার পর দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় মেট্রো স্টেশন ঘুরে দেখেন সরকারপ্রধান।প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীরা নতুন নতুন দাবি দিয়ে কালক্ষেপণ করছেন। সেই সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে।বঙ্গবন্ধুকন্যা বলেন, দেশের মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য সরকার মেট্রোরেল করেছে। মানুষের কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে।
নিউজ ডেস্কঃ জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় ...
নিউজ ডেস্কঃ কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক...
নিউজ ডেস্কঃ ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) নি...
নিউজ ডেস্কঃ ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষে...

মন্তব্য (০)